Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অনুমতি ছাড়া বেঙ্গল ফাইলসের ট্রেলার প্রদর্শন, হোটেলের সঙ্গে বচসা ছবির টিমের

অনুমতি ছাড়া বাইপাস সংলগ্ন একটি পাঁচতারা হোটেলে দ্য বেঙ্গল ফাইলস সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠান ছিল।

অনুমতি ছাড়া বেঙ্গল ফাইলসের ট্রেলার প্রদর্শন, হোটেলের সঙ্গে বচসা ছবির টিমের
  • ১৭ আগস্ট, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনুমতি ছাড়া বাইপাস সংলগ্ন একটি পাঁচতারা হোটেলে দ্য বেঙ্গল ফাইলস সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠান ছিল। উপস্থিত ছিলেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। শনিবার অনুমতি ছাড়া ট্রেলার লঞ্চ ঘিরে হোটেল কর্তৃপক্ষ ও পুলিসের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েন ছবির নির্মাতারা।

Advertisement

সম্প্রতি কলকাতায় এসেছেন বিবেকবাবু। জানা গিয়েছে, প্রথমে একটি মাল্টিপ্লেক্সে ছবির ট্রেলার লঞ্চের সিদ্ধান্ত ছিল তাঁর। পরে বাইপাসের ধারে এই পাঁচতারা হোটেলে অনুষ্ঠান স্থানান্তরিত করেন। শনিবার সকালেই গিয়েছিলেন বিবেক ও ছবির টিম। একবার ট্রেলার প্রদর্শনও হয়। কিন্তু দ্বিতীয়বার দেখানো শুরু হতেই আপত্তি তোলে হোটেল কর্তৃপক্ষ। তা নিয়ে শুরু হয় অশান্তি। ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিবেক। কলকাতা পুলিসের যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদ বলেন, ‘ওঁদের কাছে ট্রেলার দেখানোর অনুমতি ছিল না। তা সত্ত্বেও দেখাচ্ছিলেন। তা নিয়েই অশান্তি।’ বিবেক বলেন, ‘কেন এমন বাধা তৈরি করা হচ্ছে জানি না। আমরা পরীক্ষামূলকভাবে ট্রেলার চালিয়ে দেখাই। হঠাৎ বাধা দেওয়ার বিষয়টি রহস্যজনক।’ ডেপুটি কমিশনার (পূর্ব) অরিশ বিলাল জানান, এই ঘটনায় কোনও মামলা দায়ের হয়নি।

সম্পর্কিত সংবাদ