Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলার বদনাম করতেই ‘বেঙ্গল ফাইলস’, গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব কৃতীরা

বাংলা ও বাঙালিকে কালিমালিপ্ত করতে বিজেপি-আরএসএসের নতুন পন্থা বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘বেঙ্গল ফাইলস’। শুক্রবার তার বিরুদ্ধেই গর্জে উঠলেন বাংলার বিভিন্ন পেশার কৃতীরা। তাঁদের

বাংলার বদনাম করতেই ‘বেঙ্গল ফাইলস’, গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব কৃতীরা
  • ২১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা ও বাঙালিকে কালিমালিপ্ত করতে বিজেপি-আরএসএসের নতুন পন্থা বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘বেঙ্গল ফাইলস’। শুক্রবার তার বিরুদ্ধেই গর্জে উঠলেন বাংলার বিভিন্ন পেশার কৃতীরা। তাঁদের বক্তব্য, ওই ছবির টিজার দেখে বোঝা যাচ্ছে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ফের ধর্মীয় মেরুকরণ করতে চাইছে তারা।

Advertisement

শুক্রবার কলকাতার প্রেস ক্লাবে ‘দেশ বাঁচাও গণমঞ্চ’ সংগঠনের তরফে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন শিল্পপতি সি কে ধানুকা, অর্থনীতিবিদ অভিরূপ সরকার, চলচ্চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী, ফুটবলার সমরেশ চৌধুরী, চিকিত্সক শান্তিরঞ্জন দাশগুপ্ত প্রমুখ। ভিডিও বার্তা প্রেরণ করেন সঙ্গীতশিল্পী কবির সুমন ও কবি জয় গোস্বামী। অর্থনীতিবিদ অভিরূপ সরকার সরাসরি বলেন, ‘আরএসএস-বিজেপির হাতে কোনও ইস্যু নেই। তাই সাম্প্রদায়িকতার চাদরে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটানো হচ্ছে। এর প্রতিবাদ হওয়া দরকার।’ তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গকে ছোট করে দেখানোর একটা প্রবণতা সবসময় দেখা যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে স্টুডিওগুলোর পরিকাঠামোগত উন্নতির কাজে করেছেন সে-কথা তুলে ধরেন হরনাথবাবু।’ অভিরূপবাবু মনে করিয়ে দেন, এর আগে ‘কেরালা ফাইলস’, ‘কাশ্মীর ফাইলস’ প্রকাশ করে সেই জায়গাগুলিতে বিজেপি হেরেছে। বাংলাতেও তার অন্যথা হবে না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ