Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেঙ্গল ফাইলস: মুক্তির আগের দিনও জটিলতা, এবার হাইকোর্টে গোপালের নাতি

রিলিজের আগের দিনও ‘বেঙ্গল ফাইলস’ নিয়ে জটিলতা অব্যাহত! সিনেমায় পরিবার তথা দাদু গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের চরিত্র বিকৃতভাবে ব্যবহারের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নাতি শান্তনু মুখোপাধ্যায়।

বেঙ্গল ফাইলস: মুক্তির আগের দিনও জটিলতা, এবার হাইকোর্টে গোপালের নাতি
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: রিলিজের আগের দিনও ‘বেঙ্গল ফাইলস’ নিয়ে জটিলতা অব্যাহত! সিনেমায় পরিবার তথা দাদু গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের চরিত্র বিকৃতভাবে ব্যবহারের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নাতি শান্তনু মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, ‘দাদুর চরিত্রকে সম্পূর্ণ উল্টোভাবে দেখানো হয়েছে সিনেমায়। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। অথচ তাঁকে ‘কসাই’ হিসেবে দেখানো হয়েছে সিনেমায়। তাকে ‘পাঁঠা’ বলেও উল্লেখ করা হয়েছে! বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তাঁর আইনজীবী দাবি করেন, ‘আমার মক্কেলের দাদুকে চিত্রপরিচালক বিবেক অগ্নিহোত্রী যেভাবে তাঁর চলচ্চিত্রে উপস্থাপন করেছেন, তা আমার পরিবারের পক্ষে অসম্মানজনক। এমনকী, ওই ফিল্মে বলা হয়েছে, ১৯৪৬ সালের ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসের’ দিন তিনি একটি নির্দিষ্ট ধর্মের মানুষকে হত্যা করেছেন! এ সর্বৈব মিথ্যা। ইতিহাসকে বিকৃত করা হয়েছে এই চলচ্চিত্রে।’

Advertisement

যদিও সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-সহ সব পক্ষের বক্তব্য না শুনে এদিন মামলায় কোনও নির্দেশ দিতে চাননি বিচারপতি অমৃতা সিনহা। তবে রাজ্যের তরফে জানানো হয়েছে, মামলাকারীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পরিচালকের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ