Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অসমের বিরুদ্ধে জয়ে চোখ বাংলার

রনজি ট্রফিতে দুরন্ত ছন্দে বাংলা। চার ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ সি’র শীর্ষে রয়েছে লক্ষ্মীরতন শুক্লার দল

অসমের বিরুদ্ধে জয়ে চোখ বাংলার
  • ১৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রনজি ট্রফিতে দুরন্ত ছন্দে বাংলা। চার ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ সি’র শীর্ষে রয়েছে লক্ষ্মীরতন শুক্লার দল। স্বভাবতই আত্মবিশ্বাসে বুক বেঁধে রবিবার কল্যাণীতে দুর্বল অসমের বিরুদ্ধে নামছে বঙ্গ-ব্রিগেড। ছন্দ বজায় রেখে জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য বাংলার।

Advertisement

ইডেনে ভারত ও দক্ষিণ আফ্রিকার টেস্ট চলছে। সেই কারণে অসমের বিরুদ্ধে ম্যাচটি কল্যাণীতে হবে। পিচে পেসারদের জন্য সুবিধা রয়েছে। তাই রবিবার বাড়তি পেসার নিয়ে নামছে বঙ্গ-ব্রিগেড। মহম্মদ সামি ফেরায় বোলিংয়ের ধার আরও বেড়েছে। সুরজ সিন্ধু জয়সওয়াল, ঈশান পোড়েলও ছন্দে আছেন। তবে ভারতীয় এ দলের হয়ে খেলছেন আকাশদীপ। তাঁকে এই ম্যাচে পাওয়া যাবে না। ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরণ ফেরায় ব্যাটিংয়েও গভীরতা বেড়েছে। এছাড়া ব্যাট হাতে ফর্মে রয়েছেন অনুষ্টুপ মজুমদার ও সুমন্ত গুপ্ত। পক্ষান্তরে, ৪ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে অসম। তাদের চিন্তা বাড়িয়েছে রিয়ান পরাগের অনুপস্থিতি। ভারতীয় এ দলে রয়েছেন তিনি। তাই ঘরের মাঠে অসমকে হারাতে অসুবিধা হওয়ার কথা নয় বাংলার। এই ম্যাচ দেখতে মাঠে হাজির থাকতে পারেন প্রধান নির্বাচক অজিত আগরকর।
 কল্যাণীতে খেলা শুরু সকাল ৯টা।

Advertisement
সম্পর্কিত সংবাদ