জয়ে চোখ বাংলার
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আজ মরণ-বাঁচন ম্যাচ বাংলার। পরের রাউন্ডে যেতে হলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার রাজস্থানকে হারাতেই হবে অভিমন্যু ঈশ্বরণদের। কারণ, গ্রুপ এ-এর শীর্ষে থাকা বরোদার পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত। দ্বিতীয়, তৃতীয় স্থানে থাকা বাংলা ও রাজস্থান— দু’দলেরই পয়েন্ট ৬ ম্যাচে ১৬। অবশ্য রান রেটে দীপক চাহারদের (+১.২১১) থেকে এগিয়ে বঙ্গ ব্রিগেড (+২.২০৬)। বৃহস্পতিবার যে দলই জিতবে, নিশ্চিত করবে সুপার এইটের টিকিট। তাই ডু অর ডাই ম্যাচে সেরাটা উজাড় করে দিতে তৈরি লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা।

Advertisement

খেলা শুরু সকাল ১১টা।