Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দলের শহিদদের ভুলে দলীয় কোন্দলে ব্যস্ত বঙ্গ বিজেপি নেতারা, অভিযোগ স্বজনহারাদের

দলের শহিদদের ভুলে দলীয় কোন্দলে ব্যস্ত বঙ্গ বিজেপি নেতারা, অভিযোগ স্বজনহারাদের
  • ২ মে, ২০২৫ ১৩:০৫
Prefer us on Google

রাজু চক্রবর্তী, কলকাতা: দলের জন্য জীবন দেওয়া শহিদদের ভুলে গিয়েছে বঙ্গ বিজেপি। শহিদ পরিবারের সদস্যদের অন্তত এমনই অভিযোগ। আজ শুক্রবার, ২ মে। ২০২১ সালের এই দিনে বিধানসভা ভোটের ফলপ্রকাশ হয়েছিল। বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, ওই দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছিল। খাস কলকাতায় প্রকাশ্য রাস্তায় বেলেঘাটার পার্টি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল। জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা থেকে তাবড় বিজেপি নেতারা সহমর্মিতা দেখাতে অভিজিতের বাড়ি পৌঁছে গিয়েছিলেন। এমনকি মহালয়ার দিন শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাবুঘাটে  তর্পন কর্মসূচিতে হাজির হয়েছিলেন নাড্ডা। কিন্তু চার বছর পর সেই মৃতদের কী ভুলে গেল বিজেপি? কারণ আজ সেই অভিশপ্ত দিনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর কোন কর্মসূচি ঘোষণা করেনি বঙ্গ বিজেপি। 

Advertisement

এ প্রসঙ্গে অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার বৃহস্পতিবার বলেন, "ভাই পার্টির জন্য জীবন দিল। আর বিজেপি নেতারা এখন ওকে ভুলে গিয়েছে। পার্টির তরফে আগে এই দিনটি কালা দিবস হিসেবে পালন করা হত। বর্তমান বিজেপি নেতারা নিজেদের মধ্যে সংঘাত নিয়ে ব্যস্ত। কেউ বিয়ে করছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। কেউ আবার নিজে একাই হিন্দুদের ঠেকা নিয়ে ফেলেছেন। কেউ সভাপতি হওয়ার স্বপ্ন দেখছেন। অর্থাৎ সবাই আখের গোছাতে ব্যস্ত। আর আমাদের মতো স্বজনহারারা স্রেফ চোখের জল মুছে চলেছি। আবার ভোট আসছে। হয়তো আমার ভাইয়ের মতো আরও তাজা প্রাণ ঝরে যাবে।"

Advertisement
সম্পর্কিত সংবাদ