Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আরও ৮ জেলা সভাপতির নাম ঘোষণা বঙ্গ বিজেপির

রাজ্য বিজেপিতে সাংগঠনিক রদবদল ঘিরে দীর্ঘ ডামাডোল চলছে। ছ’মাস কেটে গেলেও বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির নাম এখনও চূড়ান্ত হয়নি।

আরও ৮ জেলা সভাপতির নাম ঘোষণা বঙ্গ বিজেপির
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা, সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজ্য বিজেপিতে সাংগঠনিক রদবদল ঘিরে দীর্ঘ ডামাডোল চলছে। ছ’মাস কেটে গেলেও বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির নাম এখনও চূড়ান্ত হয়নি। জেলা সভাপতি ঘিরে চলছে নানান জটিলতা। পার্টির ৪৩টি সাংগঠনিক জেলার মধ্যে ২৫টিতে নয়া সভাপতির নাম ঘোষণা হয়েছিল। তা ঘিরে বিভিন্ন সাংগঠনিক জেলায় চরম বিক্ষোভ শুরু হয়েছিল। তারপর বাকি জেলা সভাপতির নাম ঘোষণার পর্ব প্রায় ঠান্ডা ঘরে চালান করে দেন বিজেপি নেতারা। দীর্ঘদিন সেই প্রক্রিয়া ঝুলে ছিল। বুধবার দ্বিতীয় দফায় বঙ্গ বিজেপি আরও আটটি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করল। এনিয়ে দানা বাঁধছে অসন্তোষ। সামাজিক মাধ্যমে একাধিক নতুন জেলা সভাপতির ‘কীর্তি’ প্রচার করছে খোদ দলেরই একাংশ। এদিন কয়েকটি জেলায় পুরনো জেলা সভাপতিকেই ফের দায়িত্বে রাখার সিদ্ধান্ত হয়েছে।  এই প্রসঙ্গে রাজ্য বিজেপির এক নেতা বলেন, বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীর কিছু মাতব্বরকে ভেট দিয়ে কয়েকজন ক্ষমতায় টিকে রইলেন। অনেক ক্ষেত্রে একাধিক অপরাধে অভিযুক্তদেরও জেলার শীর্ষপদে বসিয়েছে পার্টি। এতে দলের ভাবমূর্তি আরও কালিমালিপ্ত হবে বলেই আশঙ্কা ওই নেতার। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৩৩টি জেলা সভাপতির নাম স্থির হয়েছে। বাকি আরও ১০টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করতে পারেনি গেরুয়া শিবির। কর্মীদের প্রশ্ন, রাজ্য কিংবা সর্বভারতীয় বিজেপি সভাপতির নাম ঘোষণার আগে নাকি পরে ঘোষণা করা হবে ওই নামগুলি?

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ