Bartaman Logo
২৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপের নক-আউটে বেলজিয়াম ও মিশর, ভাগ্য ঝুলে রইল ইরানের

বিশ্বকাপে বেলজিয়াম ৫-১ গোলে নিউজিল্যান্ডকে হারিয়ে নক-আউটে। মিশরও প্রথমবারে নক-আউটে। ইরানের ভাগ্য এখন বাকি ম্যাচের উপর নির্ভর করছে। বিস্তারিত পড়ুন।

বিশ্বকাপের নক-আউটে বেলজিয়াম ও মিশর, ভাগ্য ঝুলে রইল ইরানের
  • ২৭ জুন, ২০২৬ ১১:৫৮
Prefer us on Google

ভ্যাঙ্কুভার ও সিয়াটেল, ২৭ জুন: বিশ্বকাপে দাপট অব্যাহত বেলজিয়ামের। ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ডকে গোলের বন্যায় ভাসিয়ে দিল  তারা। ম্যাচের শেষে খেলা ফল ৫-১। সেইসঙ্গে গ্রুপ জি-এর শীর্ষে থেকে নক-আউটে পৌঁছল ক্যাপ্টেন টিনটিনের দেশ। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ এখনও নিশ্চিত নয়। তারা খেলবে তৃতীয় হওয়া অন্যতম সেরা একটি দলের বিপক্ষে। উল্টোদিকে, গ্রুপ রানার্স আপ হিসেবে প্রথমবার বিশ্বকাপের নক-আউটে পৌঁছে গিয়েছে মিশর। আগামী রাউন্ডে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

Advertisement

গ্রুপ থেকে তৃতীয় দল হিসেবে রাউন্ড অব ৩২-এ যাওয়ার সুযোগ রয়েছে ইরানের সামনেও। তবে বাকি ম্যাচগুলির ফলের উপরে নির্ভর করছে তাদের ভাগ্য।

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে উত্তেজনার খামতি নেই। ভারতীয় সময় আজ, শনিবার সকালে একই সময়ে শুরু হয় মিশর-ইরান ও নিউজিল্যান্ড-বেলজিয়াম ম্যাচ। ইরানের বিরুদ্ধে খেলতে নামার আগেই নক-আউটে পৌঁছে গিয়েছিল মিশর। ফলে ফুটবলপ্রেমীদের নজর ছিল বেলজিয়ামের দিকে। ভ্যাঙ্কুভারে দাপটের সঙ্গেই লক্ষ্য পূরণে সফল হল তারা। নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করেছে ৫-১ গোলে। একপেশে ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় বেলজিয়াম। দ্বিতীয়ার্ধে বিশ্বকাপে টিকে থাকার মরিয়া চেষ্টা করে নিউজিল্যান্ড। কিন্তু এতে কার্যত হিতে বিপরীত হয়। ক্রমশ বাড়তে থাকে দু’দলের গোলের পার্থক্য।  দ্বিতীয়ার্ধের মাঝপথেই ৩-১ গোলে এগিয়ে গিয়ে যায় বেলজিয়াম। ম্যাচের ৮৪ মিনিটে এলিজা জাস্ট একটি গোল শোধ করেন। কিন্তু এর পরে আরও দু’টি গোল করে ৫-১ ব্যবধানের বড় জয়ে এবারের বিশ্বকাপের শেষ বত্রিশে পৌঁছে গেল বেলজিয়াম।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইরান। ম্যাচের অন্তিম মুহূর্তে চরম নাটকীয়তার সাক্ষী থাকলেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। অতিরিক্ত সময়ে মিশরের জালে বল জড়িয়ে দিয়েছিল ইরান। তারা ভেবেছিল নকআউট পর্ব নিশ্চিত হয়ে গিয়েছে। কিন্তু ভিএআরে অফসাইডে বাতিল হয় সেই গোল।

Advertisement
সম্পর্কিত সংবাদ