সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর শহরের পুরাতনবাজার এলাকার বেশ কয়েকটি পরিবার রায়ত জমিতে বাড়ি করেও রেকর্ড পাচ্ছেন না। এই অভিযোগ তুলে পরিবারগুলি সোমবার খড়্গপুর-১ বিএলএলআরও দপ্তরে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, ১৯৯৫ সাল থেকে তাঁরা রেকর্ডের জন্য ঘুরছেন। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এদিন তাঁরা অবিলম্বে রেকর্ড দেওয়ার দাবি জানান। তাঁরা বলেন, রেকর্ড না থাকায় নানা সমস্যায় পড়তে হচ্ছে। রায়ত জমি হওয়া সত্ত্বেও কেন রেকর্ড দিতে টালবাহনা করা হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তাঁরা। এসডিএলআরও শান্তনু সরকার বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখব।
Advertisement
বাসিন্দাদের পক্ষে নিখিল সিনহা বলেন, আমরা ১২/১৩টি পরিবার এই এলাকায় ৫২ ডেসিমল রায়ত জমিতে বাড়ি করে ১৯৯৫ সাল থেকে বসবাস করছি। বারবার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে আবেদন করেও আমাদের রেকর্ড দেওয়া হচ্ছে না। সব কাগজপত্র থাকা সত্ত্বেও আমাদের হায়রান করা হচ্ছে। তাই এদিন আমরা বিএলএলআরও অফিসে এসেছিলাম। আমাদের একটাই দাবি, দ্রুত জমির রেকর্ড দেওয়ার ব্যবস্থা করা হোক।
স্থানীয় তৃণমূল কাউন্সিলার তপন প্রধান বলেন, এখানে বাসিন্দাদের ১০ বছর আগে মিউটেশন করা হয়। কিন্তু পরে তারা জানতে পারেন, তা খারিজ করে খাস করে দেওয়া হয়েছে। তাঁরা দপ্তরে ঘুরছেন। কিন্তু কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। তিনি প্রশ্ন তুলেছেন কোনও রকম নোটিস ছাড়া কী করে খাস ঘোষণা করা হল?