Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিপজ্জনক ঘরে চলছে বেলাকোবা স্টেশনকলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র

বেলাকোবা স্টেশনকলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা বহুদিন ধরেই বেহাল। ভেঙে গিয়েছে ঘরের পিলার। টিনের চালও নষ্ট। জানালাও লজ্‌ঝড়ে।

বিপজ্জনক ঘরে চলছে বেলাকোবা স্টেশনকলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র
  • ১৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রাজগঞ্জ: বেলাকোবা স্টেশনকলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা বহুদিন ধরেই বেহাল। ভেঙে গিয়েছে ঘরের পিলার। টিনের চালও নষ্ট। জানালাও লজ্‌ঝড়ে। রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের স্টেশনকলোনির ৭৬ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই বেহাল অবস্থার মধ্যে চলছে পঠনপাঠন থেকে খাবার বিলি। একজন কর্মী এবং একজন সহায়িকা আছেন এই কেন্দ্রে। 

Advertisement

স্থানীয়দের দাবি, করোনার সময় থেকেই এমন বেহাল অবস্থা। সোম, বুধ, শুক্রবার পড়ুয়া ও প্রসূতিদের ডিম খাওয়ানো হয়। মঙ্গলবার দেওয়া হয় খিচুড়ি। 
নিয়মিত পু঩ষ্টিকর খাবার বিলি করা হয় এখান থেকে। প্রতিদিন প্রায় ৩০ জন ছাত্রছাত্রী ও গর্ভবতী খাবার সংগ্রহ করেন। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় ৫০ জন ছাত্রছাত্রী সহ গর্ভবতীর নাম নথিভুক্ত রয়েছে। 
বেহাল পরিকাঠামো নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রের কর্মী নিরু রায় বর্মন বলেন, ২০২০ সালে করোনার সময় থেকেই এমন অবস্থা। সবসময় আতঙ্ক নিয়েই এখানে কাজ করছি। গাছের ডাল পড়ে টিন ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ি থেকে টিন এনে জোড়াতালি দিয়ে কোনওরকমে রেখেছি। জানালার পাল্লা ভেঙে গিয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি শীঘ্রই মেরামত করা প্রয়োজন। 
স্থানীয় প্রতাপ সঙ্ঘের সদস্য অশোক দাস বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার নিয়ে তেমন সমস্যা না হলেও রান্নাঘর নিয়ে ভীষণ অসুবিধা। এটি সংস্কার করার প্রয়োজন। 
রাজগঞ্জ ব্লক শিশু বিকাশ প্রকল্প আধিকারিক দেবব্রত দেবনাথ বলেন, বিষয়টি নজরে রয়েছে। যেসব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সমস্যা রয়েছে, যত দ্রুত সম্ভব সেগুলি সমাধানের চেষ্টা করব।  বেলাকোবা স্টেশনকলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা।- নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ