মুখ্যমন্ত্রীর শপথের আগে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার মণিপুরে, সরকারে যোগ দেবে না কুকিরা
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

 

Advertisement

ইম্ফল, ৪ফেব্রুয়ারি: প্রায় এক বছর পর বুধবার মণিপুরে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করা হয়েছে। যা হিংসা কবলিত উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্যে নতুন নির্বাচিত সরকার গঠনের পথ প্রশস্ত করেছে। যদিও শপথ গ্রহন অনুষ্ঠারে আগে বিতর্ক পিছু ছাড়ছে না । এই সরকারে কুকি-জো গোষ্ঠী যোগ দেবে না বলে জানিয়েছে।  এই কুকিদের সঙ্গে মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত হিংসায় অশান্ত হয়ে উঠেছিল মণিপুর।

রাজ্য বিজেপি জানিয়েছে, দলের বিধায়ক  ওয়াই খেমচাঁদ সিং বুধবার সন্ধ্যা ৬টায় মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানটি লোক ভবনে অনুষ্ঠিত হবে।

ওয়াই খেমচাঁদ সিংয়ের নেতৃত্বে একটি এনডিএ প্রতিনিধি দল লোক ভবনে রাজ্যপাল অজয় ​​কুমার ভাল্লার সঙ্গে দেখা করে সরকার গঠনের অনুমতি চায়। নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের কয়েক ঘণ্টা আগে স্বরাষ্ট্র মন্ত্রক মণিপুরে রাষ্ট্রপতি শাসন অবিলম্বে প্রত্যাহার করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

২০২৩ সালের মে মাসে মণিপুরে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত হিংসায় অশান্ত হয়ে ওঠে মণিপুর। অশান্তি সামলাতে ব্যর্থ হয় তৎকালীন এন বীরেন সিংয়ের সরকার। মুখ্যমন্ত্রীত্ব থেকে এন বীরেন সিংয়ের পদত্যাগের পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে  মণিপুরে জারি হয় রাষ্ট্রপতি শাসন। অবশেষে, এক বছর পর ফের স্থায়ি সরকার পাচ্ছে মণিপুর।