Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

‘মা হওয়া কি মুখের কথা!’ অনন্ত-বার্তা মানসিক স্বাস্থ্যে

সম্প্রতি শেষ হল আন্তর্জাতিক মাতৃত্বকালীন মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ ২০২৬।

‘মা হওয়া কি মুখের কথা!’  অনন্ত-বার্তা মানসিক স্বাস্থ্যে
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• সম্প্রতি শেষ হল আন্তর্জাতিক মাতৃত্বকালীন মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ ২০২৬। সেই অবসরে সন্তানসম্ভবার মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা সভার আয়োজন করেছিল সল্টলেকের মনরোগ চিকিৎসার সংস্থা ‘অনন্ত’। আলোচনা হয় গর্ভাবস্থা, প্রসবোত্তর পর্ব এবং পেরেন্টিংয়ের বিভিন্ন স্তরে একজন নারীর মানসিক অবসাদ, উদ্বেগ ও একাকিত্ব নিয়ে। 

Advertisement

অনুষ্ঠানে বিশিষ্ট স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডাঃ বাসব মুখোপাধ্যায় বলেন, সন্তানসম্ভবা থাকাকালীন স্ট্রেস-এ ভুগলেও তার প্রভাব পড়ার আশঙ্কা থাকে গর্ভস্থ ভ্রূণের স্বাস্থ্যে। ‘উর্বরা গ্রুপ অফ উইমেনস ক্লিনিকস’-এর প্রতিষ্ঠাতা ডাঃ ইন্দ্রাণী লোধ বলেন, অনেকক্ষেত্রেই বন্ধ্যাত্বের সঙ্গে স্ট্রেস-এর যোগ থাকে। উদ্বেগ-উত্‍কণ্ঠা কমিয়ে অনেকেই সন্তান লাভ করেছেন এমন একাধিক উদাহরণ আছে!
‘অনন্ত’-এর প্রতিষ্ঠাতা তথা ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট মাধুরী সারদা জানান, ভারত সহ উন্নয়নশীল দেশগুলোতে প্রায় ১৫.৬ শতাংশ গর্ভবতী নারী এবং ১৯.৮ শতাংশ নতুন মা অবসাদের শিকার হন।

Advertisement
সম্পর্কিত সংবাদ