Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, জখম বাইকচালক

বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, জখম বাইকচালক
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: সাত সকালে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে বাইকের ধাক্কায় গুরুতর জখম বাইক চালক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কুশিদাগামী রাজ্যসড়কে পূর্ব কস্তুরিয়া প্রাইমারি স্কুলের কাছে। জখমের নাম সাহা আলম (২৩)। বাড়ি হরিশ্চন্দ্রপুরের বালুভোরট গ্রামে। স্থানীয়রা জখম বাইক চালককে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ