Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিদ্যুতের খুঁটি পোঁতার কাজ করতে গিয়ে মৃত্যু শ্রমিকের

বিদ্যুতের খুঁটি পোঁতার কাজ করতে গিয়ে মৃত্যু শ্রমিকের
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের রতুয়া থানার পূর্ব রুকুন্দিপুরের শেখপাড়া গ্রামে বিদ্যুতের খুঁটি পোঁতার কাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় এক শ্রমিকের। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম আমির হোসেন(৪২)। তাঁর বাড়ি রতুয়া থানার আইলপাড়া গ্রামে। বিদ্যুৎ বণ্টন কোম্পানির পক্ষ থেকে বিদ্যুতের খুঁটি পোঁতার কাজ চলছিল পূর্ব রুকুন্দিপুর শেখপাড়া গ্রামে। আমির হোসেন সেই কাজ করছিলেন। কাজ করার সময় বিদ্যুতের খুঁটি তাঁর উপরে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু বাঁচানো যায়নি। রতুয়া থানার পুলিস জানিয়েছে, মৃত শ্রমিকের দেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ