Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিদ্যুত্ পরিষেবা ফিরল দুঃস্থ পরিবারে

বিদ্যুত্ পরিষেবা ফিরল দুঃস্থ পরিবারে
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: ‘এক ডাকে অভিষেক’ টোল ফি নম্বরে ফোন করে বাড়ির বিদ্যুৎ পরিষেবা ফিরে পেলেন ষাটোর্ধ জগবন্ধু দাস। তিনি তুফানগঞ্জ ১ ব্লকের ধলপল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃতীয়খন্ড ছাটারামপুর এলাকার বাসিন্দা। পেশায় দিনমজুর। আর্থিক অনটনের কারণে বিগত পাঁচ বছরের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেননি। সম্প্রতি বিদ্যুৎ দপ্তরের তরফে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপরই টোল ফি নম্বরে ফোন করতেই সমস্যার সমাধান হয়। জগবন্ধু বলেন, বাড়িতে দু বছরের অসুস্থ নাতি রয়েছে। শ্বাসকষ্টের সমস্যা থাকায় প্রতিনিয়ত অক্সিজেন দিতে হয়। এজন্য বিদ্যুতের প্রয়োজন। টোল ফ্রি নম্বরে ফোন করলে সুরাহা হয়েছে। আজ বিদ্যুৎ পরিষেবা ফিরে পেয়েছি। আমরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। তুফানগঞ্জ বিদ্যুৎদপ্তরের স্টেশন ম্যানেজার কৌশিক কার্জি বলেন, বকেয়া বিল মেটানোর পর বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এ ব্যাপারে তৃণমূলের তুফানগঞ্জ ১(ক) ব্লক সভাপতি সিদ্ধার্থ মণ্ডল বলেন, পরিবারটি অত্যন্ত দুঃস্থ। পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য তারা উপকৃত হল।
Advertisement
সম্পর্কিত সংবাদ