Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: সবংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। তাঁর নাম উত্তমকুমার সামন্ত(৪০)।  বাড়ি কুবিরচক গ্রামে। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে জমিতে সেচের জল দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পাম্পঘরের দরজা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 
Advertisement
অপর দিকে এদিন ভোরে সবংয়েরই নেধুয়া গ্রামে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিস। তাঁর নাম কানাইলাল সামন্ত(৮৪)।  বাড়িতেই ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া যায়। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ