Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মোটর মেরামত করতে গিয়ে গোশালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল চার শ্রমিকের। অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার পোদাকানির ঘটনা। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, একটি মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এক শ্রমিক। তৎক্ষণাৎ তাঁকে সাহায্যের জন্য এগিয়ে যান আরও তিনজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চারজনের। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলিকে গুন্টুরের সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পুলিস জানিয়েছে, ইতিমধ্যে একটি মামলা দায়ের করে গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ