সংবাদদাতা, তুফানগঞ্জ: বাড়ির পাশে পোল্ট্রিফার্মে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার রাতে ঘটনাটি ঘটে তুফানগঞ্জের নাটাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের ছাট বড়চৌকি এলাকায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নাটাবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, মৃতের নাম প্রদীপকুমার মোদক (৩৩)। তাঁর বাড়ি সংশ্লিষ্ট এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিক্যালে পাঠিয়ে শুরু হয়েছে তদন্ত।



