Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিদ্যাসাগর  বিশ্ববিদ্যালয়ে  আলোচনা চক্র

বিদ্যাসাগর  বিশ্ববিদ্যালয়ে  আলোচনা চক্র
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ‘সীমানার বাহিরে বিজ্ঞান’ মতবাদকে সামনে রেখে সোমবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ‘রসায়ন ২০’ নামে এক আন্তর্জাতিক মানের সেমিনার অনুষ্ঠিত হল। বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ হলে এই অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সুশান্তকুমার চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানে বিজ্ঞানমনস্ক শতাধিক পড়ুয়া উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, এদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখেন নোবেল জয়ী অধ্যাপক জোয়াকিম ফ্রাঙ্ক। এছাড়াও এদিনের অনুষ্ঠান থেকে দেশ বিদেশের একাধিক প্রথম সারির গবেষক তাঁদের গবেষণা তুলে ধরেন সেমিনারে উপস্থিত বিশিষ্টজনদের সামনে। 
Advertisement
কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ব্রজগোপাল বাগ বলেন, বিভিন্ন গবেষণা নিয়ে আলোচনা হয়েছে। এদিন ৩৭ জনকে সম্মানিত করা হয়।
সম্পর্কিত সংবাদ