নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বাড়িতে না থাকার সুযোগে বহরমপুরে কাশিমবাজারের বড় রাজবাড়ি পাড়ায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বুধবার বহরমপুর থানায় এনিয়ে অভিযোগ জানান বাড়ির মালিক ঈশান আগরওয়াল। পুলিস সূত্রে জানা গিয়েছে, ২৭ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে গ্রিলের দরজা ভেঙে সোনার গয়না, রুপোর কয়েন, বাসনপত্র নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। বুধবার বাড়ির পরিচারিকা ঘর পরিষ্কার করতে গিয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন। তিনি বাড়ির মালিককে বিষয়টি জানান। তারপরই থানায় অভিযোগ দায়ের হয়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
বহরমপুর থানার এক অফিসার বলেন, একটি চুরির মামলা দায়ের হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। স্থানীয় সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।



