Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিদেশে পাড়ি মাজদিয়ার খাঁটি নলেনের  

বিদেশে পাড়ি মাজদিয়ার খাঁটি নলেনের
 
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কৃষ্ণনগর: মাজদিয়ার বিখ্যাত নলেন গুড় এবার পৌঁছে যাচ্ছে দেশ ছাড়িয়ে দুবাই, কানাডা, আমেরিকাতেও। এখন ক্রেতাদের সুবিধার্থে খাঁটি নলেন গুড় ২৫০ ও ৫০০ গ্রামের জারে বিক্রি হচ্ছে। প্রতিদিন গড়ে আড়াই থেকে ৩ হাজার জার নলেন গুড় তৈরি হচ্ছে। মাজদিয়ার প্রসিদ্ধ নলেন গুড়কে বিশ্বের দরবারে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামোন্নয়ন পর্ষদের উদ্যোগে ভাজনঘাটে তৈরি হয় নলেন গুড়ের কারখানা। গুড় তৈরির বিভিন্ন পর্যায়ে নানা রকম টেস্ট করা হয়, যাতে ক্রেতারা খাঁটি নলেন গুড় পান তা নিশ্চিত করতে। প্রতিদিন ৩০০ শিউলি  ৬০০ হাড়ির বেশি খেজুরের রস দেন এই কারখানায়। তাঁদের প্রকৃত মজুরি দেওয়া হয়। এই গুড় অনলাইন যেমন বিক্রি হয়, তেমনি একটি বিখ্যাত মিষ্টান্ন প্রতিষ্ঠানও এই গুড় নিয়ে ব্যবসা করে। তাদের মাধ্যমেও বিদেশে গুড় যাচ্ছে বলে জানা গিয়েছে। ইদানীং আগের মতো সুবাসিত খেজুর গুড় পাওয়া দুষ্কর। কমছে খেজুর গাছের সংখ্যা। ফলে কমছে রসের পরিমাণ। আবহাওয়ার খামখেয়লিপনায় খারাপ হচ্ছে রসের মানও। গুড়ে মিশছে পোড়া চিনি। ভেজাল গুড়ের ছড়াছড়ি। তার মাঝে ভালো গুড়ের সন্ধান যেন পরশ পাথর পাওয়ার মতো ব্যাপার। কৃষ্ণগঞ্জ ব্লকের মাজদিয়ায় বিখ্যাত খেজুর গুড়ের হাট রয়েছে। তাই গোটা ব্লকে শিউলি থেকে গুড় ব্যবসায়ীর সংখ্যা কয়েক হাজার। এই শিউলিদের অধিকাংশই বিখ্যাত মাজদিয়ার গুড়ের হাটে বসেন। সেই সংখ্যাটা পাঁচশোর বেশি বলে জানা যায়। শিউলিরা দুটো বাড়তি রোজগারের আশায় প্রবল ঠান্ডার মধ্যে খেজুর গাছে মাটির হাঁড়ি ঝোলান। পরের দিন সকালে গাছ থেকে রস ভর্তি হাঁড়ি পেড়ে আনা হয়। কিন্তু বেশিরভাগ সময়েই তাঁরা মজুরি ঠিকঠাক পান না। 
Advertisement
সম্পর্কিত সংবাদ