Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিদেশি মদ সহ গ্রেপ্তার হোটেল ব্যবসায়ী

বিদেশি মদ সহ গ্রেপ্তার হোটেল ব্যবসায়ী
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: মদ্যপ অবস্থায় জাতীয় ও রাজ্য সড়কে পথ দুর্ঘটনা রুখতে রাতে অভিযান শুরু করেছে ইটাহার থানার পুলিস। সেই অভিযানে বাঙার পার্কিং থেকে বিদেশি মদ সহ এক লাইন হোটেল ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিস। রবিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে বিচারক একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
ধৃতের নাম তনু প্রামাণিক। বাড়ি মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের বড়োলের বাসিন্দা। পুলিস জানায়, মাঝেমধ্যে ইটাহারের বিভিন্ন লাইন হোটেলে অভিযান চলছে। বিশেষ অভিযান চালিয়ে বাঙার পার্কিং থেকে তনুকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, তনু হোটেলের আড়ালে দীর্ঘদিন অবৈধভাবে বিদেশি মদের ব্যবসা চালাচ্ছিল। ধৃতের কাছ থেকে প্রায় ৯ হাজার টাকার বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। 
সম্পর্কিত সংবাদ