Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিদেশি বন্ধুর উপহার নিতে সাত লক্ষ খোয়ালেন মহিলা, শিলিগুড়ি সাইবার থানার দ্বারস্থ

বিদেশি বন্ধুর উপহার নিতে সাত লক্ষ খোয়ালেন মহিলা, শিলিগুড়ি সাইবার থানার দ্বারস্থ
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবারে বিমানবন্দরের শুল্ক বিভাগের নাম করে এক মহিলাকে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল। প্রায় সাত লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে সাইবার প্রতারকেদের বিরুদ্ধে। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, মাটিগাড়ার ওই মহিলাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেকে বিদেশের বাসিন্দা বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি বন্ধুত্ব করে। বেশ কয়েকটি মেসেজ করে বন্ধুত্ব বাড়ানোর পর হোয়াটসঅ্যাপ নম্বর দু’জনে আদান প্রদান করে। জানুয়ারি মাসে ওই মহিলাকে একটি উপহার পাঠানো হচ্ছে বলে জানায় সাইবার প্রতারকরা। তাকে জানানো হয় দুই-তিন দিনের মধ্যে সেই উপহার বিদেশ থেকে তাঁর কাছে পৌঁছবে। ২৮ জানুয়ারি মহিলার কাছে একটি ফোন আছে এবং তাকে জানানো হয় বিমানবন্দরে শুল্ক বিভাগ থেকে তাকে ফোন করা হচ্ছে। একটি উপহার তার নামে এসেছে, যে উপহার নেওয়ার জন্য ১ লক্ষ ৭৮ হাজার টাকা শুল্ক দিতে হবে। না দেওয়া হলে তার নামে মামলার রুজু করা হবে। বিষয়টি শোনার পর ভয় পেয়ে গিয়ে ১ লক্ষ ৭৮ হাজার টাকা পাঠিয়ে দেন ওই মহিলা। এরপর ২৯ জানুয়ারি ফের সাড়ে ৪ লক্ষ টাকা দাবি করা হয়। নেই বলে দিলে, ফের মামলা করা হবে বলে ভয় দেখানো হয়। মামলার ভয়ে মহিলা টাকা দিয়ে দেন। এরপর ৩১ জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে ৬০ হাজার টাকা মহিলা থেকে আদায় করে সাইবার প্রতারকরা এরপরেও তার থেকে টাকা দাবি করা হয় বলে অভিযোগ। তবে এবারে বিষয়টি বুঝতে পেরে যান মহিলা। তিনি টাকা দিতে অস্বীকার করলে তার বিরুদ্ধে মামলা করা হবে বলে ফের ভয় দেখায় সাইবার প্রতারকরা। তবে এবারে আর ভয় পাননি ওই মহিলা। 
একসঙ্গে এত টাকা প্রতারণা হয়ে যাওয়ায় গভীর চিন্তার পড়েন তিনি। এরপরই তাঁর এক বন্ধুর সঙ্গে আলোচনা করে গত ১৫ ফেব্রুয়ারি শিলিগুড়ির সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি। সমস্ত টাকা ফেরত পাওয়ার জন্য পুলিসের কাছে আবেদন জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ