সংবাদদাতা, নাগরাকাটা: শুক্রবার চালসার বিডিও অফিস পাড়ায় বুনো হাতির হামলায় ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হল। যদিও, হাতির সামনে পড়ে প্রাণে বেঁচে যান ব্যক্তি।
Advertisement
রাত বারোটা নাগাদ পার্শ্ববর্তী পানঝোরা জঙ্গল থেকে একটি দলছুট বুনো হাতি বেরিয়ে এসে বিডিও অফিস পাড়ায় ঢুকে পড়ে। সেই সময় এলাকার নকুল রায় নামে এক বাসিন্দা মোটরবাইকে চেপে বাড়িতে ফিরছিলেন। হঠাৎ রাস্তার উপরে একটি হাতির মুখোমুখি হন তিনি। হাতিকে সামনে দেখে বাইক রেখে পালিয়ে যান তিনি। এরপর হাতিটি এলাকার অমরজিত সিংচৌহান, রতন রায় সহ ১০জনের বাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে ভোর তিনটা নাগাদ খুনিয়া রেঞ্জের বনকর্মীরা হাতিটিকে তাঁড়িয়ে জঙ্গলে ঢুকিয়ে দেন। শনিবার বেলা দশটা নাগাদ চালসার বনকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে যান।



