সংবাদদাতা, রঘুনাথপুর: রবিবার সাঁতুড়ির বড়ন্তিতে পিকনিক দলের সঙ্গে আসা এক বাসের খালাসির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম কৃষ্ণ আঁকুড়ে(২৭)। তাঁর বাড়ি দুর্গাপুরে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই দিন দুর্গাপুর থেকে কয়েকজন বাস নিয়ে বড়ন্তিতে পিকনিক করতে আসেন। কৃষ্ণবাবু ওই বাসের খালাসি ছিলেন। ওইদিন দুপুরে খাওয়া-দাওয়া করেন। সন্ধ্যায় বাস ছাড়ার সময় কৃষ্ণ হঠাৎ অসুস্থ বোধ করেন। তাঁকে দ্রুত উদ্ধার করে মুরাডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
Advertisement
অগ্নিদগ্ধ বৃদ্ধার মৃত্যু: সোমবার রঘুনাথপুর থানা এলাকায় অগ্নিদগ্ধ এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম নারায়ণী বাউরি (৭৫)। তাঁর বাড়ি আদ্রার আশ্রমপাড়া এলাকায়। জানা গিয়েছে, বৃদ্ধা বাড়িতে আগুন পোহানোর সময় ২১ ডিসেম্বর অগ্নিদগ্ধ হন। ওইদিন তাঁকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন এদিন তাঁর মৃত্যু হয়েছে। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।



