Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়দিন উপলক্ষ্যে সিউড়ি সহ বীরভূমের নানা শহরে অনুষ্ঠান

বড়দিন উপলক্ষ্যে সিউড়ি সহ বীরভূমের নানা শহরে অনুষ্ঠান
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: রাত পোহালেই যিশু খ্রিস্টের জন্মদিন। জেলাজুড়ে পালিত হবে ক্রিসমাস। তার আগের দিন থেকেই বীরভূমের জেলা সদর সিউড়ি সহ অন্যান্য শহরগুলিও সেজে উঠেছে। বিভিন্ন জায়গায় চলছে উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। সিউড়ি শহরের অন্যতম প্রাচীন গির্জা অর্থাৎ এনইএল গির্জাও সেজে উঠেছে। রঙিন আলোয় সাজানো হয়েছে গির্জাটি। ভেতরে ক্রিসমাস ট্রি, বেলুন সহ নানান জিনিস দিয়ে সাজানো হয়েছে। রঙিন আলো দিয়ে সাজানো হয়েছে সিউড়ির লাল গির্জা।  
Advertisement
গির্জা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার অর্থাৎ বড়দিনের আগের দিন সন্ধ্যা ছ’টা নাগাদ একটি বিশেষ প্রার্থনাসভা অনুষ্ঠিত হয় এই গির্জায়। সেই প্রার্থনাসভাতে শতাধিক মানুষ অংশগ্রহণ করেছিলেন। পাশাপাশি ক্রিসমাসের দিন সকাল ন’টা থেকে শুরু হবে বড়দিনের বিশেষ প্রার্থনা। শুধু তাই নয়, এদিন সন্ধ্যায় গির্জা কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে অংশগ্রহণ করবেন গির্জা মণ্ডলীর সদস্যদের পরিবার। বড়দিন উপলক্ষ্যে এদিন হাজার হাজার মানুষ গির্জায় এসে উৎসবে মেতে ওঠেন। তাই সিউড়ি থানার পুলিসের পক্ষ থেকেও রাখা হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। লাল গির্জার পাদরি রেভারেন্ড সুনীল প্রসাদ বলেন, বড়দিনের জন্য প্রয়োজনীয় সবরকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রাচীন প্রথা মেনেই বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হবে নির্দিষ্ট সময়ে। 
সম্পর্কিত সংবাদ