Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়দিনে উধাও শীত! দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা, আর কী জানাল আবহাওয়া দপ্তর?

বড়দিনে উধাও শীত! দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা, আর কী জানাল আবহাওয়া দপ্তর?
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়দিনে উধাও শীত। দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা। গায়ে সোয়েটার-জ্যাকেট চাপালেই কপালে বিন্দু ঘাম। ঘাড়-গলা-পিঠ ঘেমে ভিজে একসা। কে বলবে গতকাল, মঙ্গলবার ছিল ২৪ ডিসেম্বর! আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার জেরে প্রবেশ করতে পারছে না উত্তুরে হাওয়া। ফলে বাধাপ্রাপ্ত হচ্ছে শীত। তবে আগামী শুক্রবারের পর দক্ষিণবঙ্গে ফের দেখা মিলতে পারে শীতের, এমনই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে উত্তরবঙ্গে বজায় রয়েছে শীতের আমেজ। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পঙে ৮.৯, শিলিগুড়িতে ১১ এবং ডুয়ার্সে ১০ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে পাহাড়ে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।     
Advertisement
আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি বেশি। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। আজ, বুধবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। এদিন সকালে কলকাতায় কুয়াশা ছিল বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোথাও বৃষ্টি হয়নি।
সম্পর্কিত সংবাদ