Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়দিনে পিকনিকে মাতোয়ারা শিল্পাঞ্চলবাসী  

বড়দিনে পিকনিকে মাতোয়ারা শিল্পাঞ্চলবাসী
 
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ২৫ ডিসেম্বর বড়দিনে পিকনিকে মাতোয়ারা শিল্পাঞ্চলবাসী। বুধবার তিল ধারনের জায়গা ছিল না মাইথনে। মাইথ঩নের অপরিষ্কার ও পানীয় জলের সমস্যা নিয়ে বর্তমান পক্রিয়ার খবর প্রকাশিত হওয়ার পরই তৎপর হয়েছে প্রশাসন। পুলিসের পক্ষ থেকে যত্রতত্র ময়লা, আবর্জনা না ফেলার জন্য হ্যান্ড মাইক দিয়ে ঘোষণা করা হচ্ছে। পুলিসের পক্ষ থেকে পর্যটকদের জন্য বিতরণ করা হয় জলের পাউচ। এদিন মাইথন জলাধার বড় মেলার রূপ নেয়। শিশুদের বিনোদনের জন্য ট্যাম্পোলিন থেকে ব্যাটারি গাড়ি দেখা যায়। তেমনি দিনভর নৌকাবিহারে ব্যস্ত ছিলেন পিকনিক করতে আসা মানুষজন। মদ্যপান ও পিকনিক স্পটে বেয়াদপি নিয়ন্ত্রণ করতেও পুলিসের নজরদারি ছিল চোখে পড়ার মতো। মাইথন ছাড়াও জেলার বিভিন্ন পিকনিক স্পটে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। 
Advertisement
বড়দিনের সকালে মেঘলা আকাশ বহু মানুষের মাথায় চিন্তার ভাঁজ ফেলেছিল। বনভোজনের আয়োজন কী মাটি হয়ে যাবে বৃষ্টিতে! এই প্রশ্ন সকালের দিকে উঁকি দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিত্র পাল্টে যায়। সূর্যের দেখা মিলতেই পর্যটকদের মুখে হাসি ফোটে। দিনভর হাজার হাজার মানুষ হুল্লোড়ে মাতলেন। মাইথনের পাশাপাশি ভিড় দেখা যায় বার্নপুরে দামোদর নদ বরাবর বিভিন্ন পিকনিক স্পটে। রানিগঞ্জের মথুরাচণ্ডি ঘাট সহ নানা ঘাটে মানুষের ভিড় দেখা যায়। 
সম্পর্কিত সংবাদ