নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার বড়দিন ও ইংরেজি নতুন বছর নিয়ে মাতবে শিলিগুড়ি। শান্তাক্লজ, ক্রিসমাস ট্রি ও আলোর মালায় শহর ও গ্রাম সাজিয়ে তোলা হবে। এজন্য বৃহস্পতিবার পর্যটন দপ্তরের সঙ্গে বৈঠক করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মেয়র বলেন, বড়দিন ও নতুন বর্ষ উপলক্ষে গোটা শহর সাজিয়ে তোলা হবে। এজন্যই প্রস্তুতি বৈঠক করেছি।
Advertisement
পুরসভা সূত্রে খবর, শহরের বিভিন্ন গির্জা, ট্রাফিক আইল্যান্ড, হিলকার্ট রোড, বিধান রোড সহ বিভিন্ন রাস্তা আলোর মালায় সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। যা ইংরেজির নতুন বছর পর্যন্ত থাকবে। এজন্য প্রায় ৭০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। একই ধরনের প্রস্তুতি নিয়েছে মহকুমা পরিষদ। সভাধিপতি অরুণ ঘোষ বলেন, গ্রামীণ এলাকার ২৫টি গির্জা সাজিয়ে তোলা হবে। ব্লকগুলির সদর এলাকা আলোর মালায় সাজানো হবে।



