Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়দিনে কালজানি জাতীয় নাট্য উৎসব

বড়দিনে কালজানি জাতীয় নাট্য উৎসব
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: আগামী ২৫ ডিসেম্বর বড়দিনে আলিপুরদুয়ারে শুরু হচ্ছে ১৩তম কালজানি জাতীয় নাট্য উৎসব। শহরের মিউনিসিপ্যাল হলে দু’দিনের এই নাট্য উৎসব হবে। উদ্যোক্তা সঙ্ঘশ্রী যুব নাট্য সংস্থা। উৎসবে কলকাতার দু’টি ও উত্তরবঙ্গের তিনটি মিলিয়ে মোট পাঁচটি দল নাটক মঞ্চস্থ করবে। 
Advertisement
কালজানি নাট্য উৎসবের সভাপতি রাতুল বিশ্বাস ও সঙ্ঘশ্রী যুব নাট্য সংস্থার সম্পাদক পরিতোষ সাহা বলেন, নাটক ছাড়াও উৎসবে চারজন নাট্য ব্যক্তিত্বকে কালজানি নাট্য সম্মান প্রদান করা হবে। এছাড়াও তিনজনকে উত্তরের গর্ব সম্মান প্রদান করা হবে।
সম্পর্কিত সংবাদ