Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বধূর উপর হামলায় অভিযুক্ত স্বামীর প্রেমিকা, গ্রেপ্তার এক

স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে যাওয়ায় আক্রান্ত হলেন স্ত্রী। অভিযোগ, স্বামীর প্রেমিকা ও তাঁর এক সঙ্গী মিলে ওই বধূকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন। সোমবার রাতে ঘুটিয়ারি শরিফের গৌড়দহ ঘোঁজপুর এলাকায় ঘটেছে এই ঘটনা।

বধূর উপর হামলায় অভিযুক্ত স্বামীর প্রেমিকা, গ্রেপ্তার এক
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে যাওয়ায় আক্রান্ত হলেন স্ত্রী। অভিযোগ, স্বামীর প্রেমিকা ও তাঁর এক সঙ্গী মিলে ওই বধূকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন। সোমবার রাতে ঘুটিয়ারি শরিফের গৌড়দহ ঘোঁজপুর এলাকায় ঘটেছে এই ঘটনা। পুলিস জানিয়েছে, আহতের নাম ক্রান্তি মজুমদার। তাঁর অভিযোগের ভিত্তিতে উৎপল মণ্ডল নামে এক হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, ক্রান্তির স্বামী সচ্চিদানন্দ সমাদ্দার কর্মসূত্রে সোনারপুরে থাকেন। সেখানেই এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
Advertisement
এদিকে এই সম্পর্কের কথা জানতে পেরে গত কয়েকদিন ধরেই অশান্তি করছিলেন ওই বধূ। বিষয়টি জানতে পারেন সচ্চিদানন্দবাবুর প্রেমিকা। এরপর সোমবার রাতে ক্রান্তি যখন বাড়ির বাইরে শৌচালয়ে যান, তখন প্রেমিকা ও তাঁর সঙ্গী উৎপল অতর্কিতে হামলা চালায় তাঁর উপর। বধূর চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তখন পালিয়ে যায় হামলাকারীরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ