সংবাদদাতা, বর্ধমান: জোর করে ঘরে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে বহুরূপী সাজা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আউশগ্রাম থানার পুলিস। ধৃতের নাম লাল্টু মাল। বাড়ি বীরভূমের বোলপুর থানার ভূবনডাঙায়। বৃহস্পতিবার রাতে আউশগ্রাম বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, আউশগ্রাম থানার করোটিয়া গ্রামে ওই গৃহবধূর শ্বশুরবাড়ি।



