Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বধূর পিছু নেওয়ায় যুবককে মারধর

বধূর পিছু নেওয়ায় যুবককে মারধর
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: গৃহবধূর পিছু নেওয়ায় এক যুবককে বেঁধে মারধরের অভিযোগ উঠল। অভিযোগ, এই যুবক ওই বধূকে ফুসলিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়েছিল। ঘটনার প্রায় দেড় মাস পর সোমবার ভোরে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরেন স্বামী। আর তারপরই ওই যুবক তাঁদের পিছু পিছু ফের তুফানগঞ্জে চলে আসেন। তাকে দেখা মাত্রই বধূর স্বামী ও পরিবারের লোকজন হাত-পা বেঁধে কিছুক্ষণ বাড়িতে আটকে রাখেন। তাকে মারধর করা হয়। তুফানগঞ্জ থানা খবর পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়। সোমবার ঘটনাটি ঘটেছে শহরের ৫ নম্বর ওয়ার্ডের দোলমেলা মাঠ সংলগ্ন এলাকায়। 
Advertisement
স্থানীয় সূত্রে খবর, যুবকের নাম গোপাল কুমার। তার বাড়ি বিহারের কাটিহারে। বধূর স্বামী বলেন, আমার স্ত্রীকে ফুসলিয়ে দিল্লি নিয়ে যায় ওই যুবক। স্থানীয় থানার সহায়তায় স্ত্রীকে নিয়ে আজ বাড়ি ফিরি। আমাদের পিছু নিয়ে আবার ও স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। ফের এই ধরনের ঘটনার পর ওকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিস জানিয়েছে, ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
সম্পর্কিত সংবাদ