সংবাদদাতা, পতিরাম: এক বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস সূত্রে খবর, মৃতার নাম পপি দেহেরী (২২)। বাড়ি তপন থানার দক্ষিণ হরসুরায়। পরিবার সূত্রে খবর, গত ৬ জানুয়ারি রাতে কীটনাশক খায় ওই বধূ। প্রায় এক সপ্তাহ বালুরঘাট হাসপাতালে ভর্তি থাকার পর ররিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কী কারণে ওই মহিলা বিষ খেয়েছেন তা নিয়ে ধন্ধে পরিবার। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিস।



