Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বধূর অস্বাভাবিক মৃত্যু মুরারই লাগোয়া ঝাড়খণ্ডের রামপুরায়

বধূর অস্বাভাবিক মৃত্যু মুরারই লাগোয়া ঝাড়খণ্ডের রামপুরায়
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: মুরারই লাগোয়া ঝাড়খণ্ডের রামপুরা গ্রামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বছর উনিশের সুলতানা বেগমকে কীটনাশক খাওয়া অবস্থায় রামপুরহাট মেডিক্যালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, সুলতানার বাপের বাড়ি ঝাড়খণ্ডের মহেশপুর থানার মকদমপুর গ্রামে। বছর তিনেক আগে তিনি পাশের রামপুরা গ্রামের পেশায় পরিযায়ী শ্রমিক এক যুবককে ভালোবেসে বিয়ে করেন। তাঁদের দু’বছরের এক পুত্রসন্তান রয়েছে। বর্তমানে সুলতানার স্বামী মুম্বইয়ে শ্রমিকের কাজে রয়েছেন। মৃতার মা এপেসন বিবি বলেন, গত বুধবার মেয়ে শোকেস কিনতে মুরারই যাওয়ার জন্য জামাইকে ফোন করে। জামাই তার এক বন্ধু টোটোচালকের মোবাইল নম্বর দেয়। ওই টোটোয় মেয়ে মুরারই গিয়েছিল। তা নিয়ে পারিবারিক অশান্তি হয়। মেয়ের শ্বশুর, শাশুড়ি ওকে ঘর থেকে বের করে দেয়। জামাইও মেয়েকে কথা শোনায়। মেয়ে কাঁদতে কাঁদতে আমার বাড়ি চলে আসে। এরই মধ্যে সে সকলের অলক্ষ্যে বাড়িতে থাকা জমিতে দেওয়া কীটনাশক খেয়ে ফেলে। শনিবার রামপুরহাট মেডিক্যালের মর্গে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ