Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বধূর অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য 

বধূর অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য 
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: এক বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিস  জানিয়েছে, মৃতের নাম দীপিকা রায় (২৯)। তাঁর বাড়ি কুমারগঞ্জ ব্লকের সমজিয়া গ্রাম পঞ্চায়েতের কুতুবপুরে। ওই মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধেই আঙুল তুলেছে বধূর পরিবার। বালুরঘাট হাসপাতালে অসুস্থ অবস্থায় ওই বধূ ভর্তি হন। এরপরেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত বধূর বাবা দুলাল রায় বলেন, মেয়ে মারা গিয়েছে সেটা একবারও জানানোর প্রয়োজন মনে করেনি। মারা যাওয়ার অনেকক্ষণ পর জানানো হয়েছে। তবে কীভাবে মারা গিয়েছে সেটাও জানানো হয়নি। এনিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করব। যদিও শ্বশুরবাড়ির লোকজন জানিয়েছে, অসুস্থ হয়েই মৃত্যু হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ