Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বধূর অস্বাভাবিক মৃত্যু

হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি পঞ্চায়েতের লেবুখালি এলাকায় অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক বধূর। মৃতার স্বামীর পরিবারের দাবি, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। সোমবার সকাল ন’টা নাগাদ রানি বৈদ্য দাস নামে বছর ১৮ ওই বধূকে ঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

বধূর অস্বাভাবিক মৃত্যু
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বসিরহাট: হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি পঞ্চায়েতের লেবুখালি এলাকায় অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক বধূর। মৃতার স্বামীর পরিবারের দাবি, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। সোমবার সকাল ন’টা নাগাদ রানি বৈদ্য দাস নামে বছর ১৮ ওই বধূকে ঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর স্থানীয় বাসিন্দা এবং ওই পরিবারের সদস্যরা তাঁকে স্যান্ডেলের বিল ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় হিঙ্গলগঞ্জ থানার পুলিস। জিজ্ঞাসাবাদের জন্য মৃত বধূর স্বামী সুজিত দাসকে আটক করেছে তারা। এছাড়া মৃতদেহটি উদ্ধার করে পুলিস ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ