Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বধূর মৃতদেহ উদ্ধার

বধূর মৃতদেহ উদ্ধার
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: বধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ইটাহারের হাঁসুয়া গ্রামে। মৃতের নাম মৌসুমী সরকার (৩৩)। বাড়িতে স্বামী মিঠুন ও মেয়ে শুভশ্রী সরকারের সঙ্গে থাকতেন মৌসুমী। তবে কয়েক বছর অসুস্থ ছিলেন। স্ত্রীকে সুস্থ করতে চিকিৎসা করাচ্ছিলেন মিঠুন। সোমবার চিকিৎসার জন্য বেঙ্গালুরু যাওয়ার টিকিটও কাটা ছিল। শনিবার সকালে বাড়িতে ৮ বছরের ছোট্ট মেয়ে ঘুমিয়ে ছিল। মিঠুন গিয়েছিলেন পুজোর বাজার করতে। কিছুক্ষণ পর মেয়ে ঘুম থেকে উঠে ঘরে মায়ের ঝুলন্ত দেহ দেখতে পায়। তার চিৎকারে বিষয়টি জানতে পারেন প্রতিবেশীরা। মিঠুন এসে দেখেন স্ত্রীর দেহ ঝুলছে।
Advertisement
ইটাহার পুলিস দেহ উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যালের মর্গে পাঠানো হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ