Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বধূর ঝুলন্ত দেহ উদ্ধার, ধৃত স্বামী

বধূর ঝুলন্ত দেহ উদ্ধার, ধৃত স্বামী
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: স্বামী ও শ্বশুরবাড়ির মানসিক-শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন শামুকতলার চেপানির এক বধূ। পুলিস জানিয়েছে, মৃতার নাম মৌসুমী পণ্ডিত(৩২)। রবিবার রাতে বাইরে একটি আমগাছের ডাল থেকে পুলিস বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার বাপের বাড়ির অভিযোগ পেয়ে পুলিস সোমবার বিকালে বধূর স্বামী নিমাই দেবনাথকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত শ্বশুর-শাশুড়ি সহ বাড়ির অন্যান্যরা পলাতক। পুলিস সূত্রে খবর, আট বছর আগে আলিপুরদুয়ারের বাসিন্দা তপন পণ্ডিতের মেয়ে মৌসুমী পণ্ডিতের বিয়ে হয় চেপানির নিমাই দেবনাথের সঙ্গে। তপনবাবু পুলিসের কাছে অভিযোগ করেছেন, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। মেয়ে সেই নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হয়। শামুকতলা থানার ওসি জগদীশচন্দ্র রায় বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামী নিমাই দেবনাথকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। ধৃতকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ