Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বধূর ঝুলন্ত দেহ উদ্ধার

বধূর ঝুলন্ত দেহ উদ্ধার
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: বিয়ের পাঁচ মাসের মধ্যে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হল। শনিবার দুর্গাপুরের ৩৩নম্বর ওয়ার্ডের চাষিপাড়ায় ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতার নাম উমা মণ্ডল(২১)। তাঁর বাড়ি ওল্ড কোর্ট মোড় এলাকায়। দুর্গাপুর থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, উমার বাপেরবাড়ি কাঁকসা থানার রাজবাঁধ এলাকায়। প্রায় পাঁচ মাস আগে ওল্ড কোর্ট এলাকায় এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। এদিন সকালে বাড়ির অদূরে একটি আমগাছে চাদরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উমাকে ঝুলতে দেখেন এলাকার বাসিন্দারা। যদিও উমার বাপেরবাড়ির তরফে এদিন পুলিসে অভিযোগ দায়ের করেননি। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত সংবাদ