সংবাদদাতা, গঙ্গারামপুর: বধূর অস্বাভাবিক মৃত্যুর পর খুনের অভিযোগ দায়ের করল পরিবার। পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গঙ্গারামপুর থানার শ্যামপুর এলাকায় মৃত বধূর নাম নাসিমা খাতুন (১৮)।
Advertisement
পরিবার সূত্রে খবর, বধূর ভাই রাতে ওই বাড়িতেই ছিলেন। সকালে দিদির ঘরের দরজা খুলতে গেলে বাধা দেওয়া হয় তাঁকে। শ্বশুরবাড়ির লোক বধূর ঘরের দরজা ভাঙতেই ঝুলন্ত দেহ দেখতে পায়। খবর দেওয়া হয় বধূর বাবার বাড়িতে। অভিযোগ, বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ হয়েছিল। বধূর ভাই সেই ঘটনা দেখেছিল। তারপর রাতে তার দিদির সঙ্গে কী হয়েছে বলতে পারেনি। মৃত বধূর বাবার বাড়ির লোক স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিস। মৃতার আত্মীয় সরফরাজ সরকার বলেন, ভাগ্নিকে খুন করেছে তার শ্বশুরবাড়ির লোক। তার গলায় আঙুলের দাগ রয়েছে। রাতে ঝামেলার সময় স্বামী সকালের মধ্যে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল।



