Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিধাননগর পুর এলাকায় ডেঙ্গু আক্রান্তের মৃত্যু 

বিধাননগর পুর এলাকায় ডেঙ্গু আক্রান্তের মৃত্যু 
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিধাননগরে এক ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হল। স্বাস্থ্যদপ্তর থেকে সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম শিবানী দাস (৬৯)। বিধাননগর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রাজারহাটের গোপালপুর শরৎপল্লি এলাকায় তাঁর বাড়ি। জ্বরে আক্রান্ত হয়ে তিনি বৃহস্পতিবার ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেট লেখা হয়েছে, ‘সেপসিস ডেঙ্গু হেমারেজ ফিভার’। এই বছরে বিধাননগরে এটাই ডেঙ্গুতে প্রথম মৃত্যু। বিধাননগর পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য) বাণীব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, মৃত্যুর খবর আমরা শুনেছি। কাগজপত্র এখনও হাতে পাইনি। উনি ডেঙ্গু পজিটিভ ছিলেন ঠিকই। তবে, সঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা আমরা খতিয়ে দেখছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ