সংবাদদাতা, নকশালবাড়ি: ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে চুরির স্কুটি সহ গ্রেপ্তার দুই। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম আয়ুষ দাস ও অমন রাম। দু’জনের বাড়ি বিধাননগরে। গত মঙ্গলবার বিধাননগর বাজার এলাকা থেকে একটি স্কুটি চুরি যায়। পরে এনিয়ে স্কুটির মালিক বিধাননগর তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিস অভিযোগের ভিত্তিতে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতেই দু’জনের নাম উঠে আসে। খবর পেয়ে জগন্নাথপুর এলাকায় অভিযান চালায় পুলিস। পরে এলাকার ঝোপের মধ্যে লুকিয়ে রাখা গাড়িটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় দু’জনকে।



