Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিধান মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা সাংসদের

বিধান মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা সাংসদের
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিধান মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সাহায্য করলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। গত ২৮ সেপ্টেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ডে শিলিগুড়ির বিধান মার্কেটের একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরই আর্থিক অনুদানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দার্জিলিংয়ের সাংসদ। ঘটনার কয়েকদিন পরেই সরকারি অনুদান ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয়।
Advertisement
মঙ্গলবার দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার তরফে আর্থিক অনুদানের টাকাও ক্ষতিগ্রস্ত দোকানদারদের হাতে তুলে দেওয়া হল। সাংসদ নিজে উপস্থিত না থাকতে পারলেও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল সহ দলের কাউন্সিলাররা ছিলেন। বিধান মার্কেটের ন’জন ব্যবসায়ীকে এদিন অনুদানের টাকা তুলে দেওয়া হয়।
সম্পর্কিত সংবাদ