Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিধায়কের চিকিৎসা বিল নিয়ে জেল কর্তৃপক্ষের সঙ্গে স্পিকারের বৈঠক

বিধায়কের চিকিৎসা বিল নিয়ে জেল কর্তৃপক্ষের সঙ্গে স্পিকারের বৈঠক
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধায়কের জমা দেওয়া চিকিৎসা সংক্রান্ত বিল আরও খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে বিধানসভা কর্তৃপক্ষ। স্বয়ং বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিষয়টিতে নজরদারি করছেন। সূত্র মারফত জানা গিয়েছে, পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য একটি চিকিৎসা বিল জমা দিয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে তিনি গ্রেপ্তার হন। জামিন পান পরে। তাঁর জমা দেওয়া চিকিৎসা বিল খতিয়ে দেখছেন বিধানসভা কর্তৃপক্ষ। এই বিল নিয়ে সোমবার প্রেসিডেন্সি সংশোধনাগারে আধিকারিকদের সঙ্গে বিমানবাবুর কথাবার্তা হয়। বৈঠকটি হয় বিধানসভায়। তবে এই বিলের বিষয়ে মুখ খুলতে চাননি কেউই। মানিককে দু’বার ফোন করেও উত্তর মেলেনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ