Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের

বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: তারাপীঠে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার মৃত্যুর ঘটনায় চিকিৎসক তথা হাসনের বিধায়ক অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের হল। মৃত সদস্যার স্বামী তথা তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় ওই অভিযোগ জানিয়েছেন। ঘটনার বিচার চেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ছবি ও মোমবাতি হাতে পথে নামেন তারাপীঠের সেবাইত বাড়ির মহিলা সহ সদস্যরা। ‘জাস্টিস ফর সুজাতা মুখোপাধ্যায়’ স্লোগান তোলা হয়। সাহাপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্যা সুজাতাদেবীর মৃত্যুতে এখন উত্তাল তীর্থভূমি তারাপীঠ। বুধবারই চিকিৎসক তথা দলের বিধায়ক অশোকবাবুর শাস্তির দাবিতে সরব হয়েছিলেন তারাপীঠ মন্দির কমিটির সদস্যরা। তাঁরা বিধায়ক পদ খারিজের দাবিও তোলেন। চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিলেরও দাবি তোলা হয়। স্ত্রীর মৃত্যুর বিচার চেয়ে বুধবার মুখ্যমন্ত্রী, পুলিসের শীর্ষকর্তা থেকে জেলাশাসক ও পুলিস সুপারের কাছে অভিযোগ পাঠিয়েছেন তারাময়বাবু। সেবা‌ইত সঙ্ঘের পক্ষ থেকেও অভিযোগ জানানো হয়েছে।  পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করা হবে। যদিও গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক। বিধায়ক অশোকবাবু বলেন, আইন আইনের পথে চলবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ