Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বধূকে কুপ্রস্তাব, প্রতিবাদ করায় বেধড়ক মারধর

বধূকে কুপ্রস্তাব, প্রতিবাদ করায় বেধড়ক মারধর
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: স্বামী ভিন রাজ্যে কর্মরত। সেই সুযোগে অল্পবয়সী বধূকে জানালা দিয়ে উঁকিঝুঁকি প্রতিবেশীর। কুপ্রস্তাব বধূকে। স্বামী বাড়ি ফিরে প্রতিবাদ করায় উল্টে তাঁকেই মারধর করা হয় বলে অভিযোগ। স্বামীকে বাঁচাতে গিয়ে বধূকেও মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কুমারগঞ্জের জাখিরপুরের চকমোহন গ্রামে। ওই দম্পতি কুমারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তদের পরিবারও থানায় পাল্টা লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তের মেয়েকে পাল্টা মারধর ও শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। পুলিস দু’পক্ষের অভিযোগ খতিয়ে দেখছে। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি বলে পুলিস জানিয়েছে। কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকলাদার বলেন, পুরো ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। 
Advertisement
আক্রান্ত দম্পতি নতুন বাড়ি বানাচ্ছেন। বাড়ির জানালা এখনও লাগানো হয়নি। সে জায়গা টিন দিয়ে বন্ধ করা আছে। অভিযোগ, টিন দিয়ে উঁকি মেরে নববধূকে দেখত প্রতিবেশী যুবক। এমনকী কুপ্রস্তাবও দেওয়া হত। এতে বিরক্ত বধূ ফোনে ভিনরাজ্যে থাকা তাঁর স্বামীকে বিষয়টি জানান। বধূর স্বামী বাড়ি ফিরে ওই যুবকের এই কর্মকাণ্ডে প্রতিবাদ করেন। আর তারপরই মারধর, পাল্টা মারধর হয় বলে পুলিস সূত্রে খবর।
সম্পর্কিত সংবাদ