সংবাদদাতা, নকশালবাড়ি: ফাঁসিদেওয়া ব্লকের দক্ষিণ রাবভিটায় এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। আক্রান্ত বধূ কোনওমতে ঘটনাটি বর্তমান স্বামীকে ফোন মারফত জানালে তিনি এবং ফাঁসিদেওয়া থানার পুলিস গিয়ে উদ্ধার করে। বধূকে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরই অভিযুক্ত মেহেবুব আলম এলাকা থেকে চম্পট দিয়েছে বলে অভিযোগ।
Advertisement
সাবিনা খাতুনের বর্তমান স্বামী সাদ্দাম হুসেন বলেন, ঘরে স্ত্রীকে একা পেয়ে খুনের চেষ্টা চালায় ওর প্রাক্তন স্বামী। এই ঘটনায় আমার স্ত্রী হাতে, গলায় আঘাত পেয়েছে। বছর দেড়েক আগে ওকে আইন মেনে বিয়ে করেছি। তার আগেই ওর বিবাহ বিচ্ছেদ হয়েছিল। প্রাক্তন স্বামী একই এলাকার বাসিন্দা। দীর্ঘদিন স্ত্রীকে উত্যক্ত করছে। একাধিকবার সালিসি সভা বসলেও মানছে না। ওর অত্যাচার সহ্য করতে না পেরে বাবা দুর্ঘটনায় প্রাণ হারান।
বধূর বর্তমান শাশুড়ি রবজা খাতুন বলেন, বাড়িতে ছেলে এবং আমার অনুপস্থিতিতে বউমার সঙ্গে এই ঘটনা ঘটেছে। আমরা আতঙ্কে আছি। ফাঁসিদেওয়া থানার ওসি ইফতিকার উল হুসেন বলেন, এমন একটি ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত হবে।