Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বধূকে খুনের চেষ্টায় ধৃত স্বামী

বধূকে খুনের চেষ্টায় ধৃত স্বামী
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এক গৃহবধূকে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে স্বামী জীতেন্দ্র মাহাতকে গ্রেপ্তার করেছে পুলিস। তার বাড়ি চম্পাসারিতে। সম্প্রতি অভিযুক্তের স্ত্রী প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন, তার স্বামী তাকে বাড়িতে মারধর করে। এমনকি তাকে মেরে ফেলারও চেষ্টা করে। অভিযোগ দায়েরর পরে থেকে পলাতক ছিল অভিযুক্ত। মঙ্গলবার রাতে পুলিস জীতেন্দ্রকে গ্রেপ্তার করে। বুধবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠানো হলে বিচারক তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ