সংবাদদাতা, ময়নাগুড়ি: ‘বাঁচতে চাইলে সোনার চেন খুলে দে’, এমনই হুমকি দিয়ে এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিল দুষ্কৃতীরা। ময়নাগুড়ির আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়িতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায়। বুধবার ওই মহিলা মিনা রায় ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
Advertisement
অভিযোগকারী মহিলা বলেন, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ এমন ঘটনা ঘটেছে। তবে আজও ভয়ে আমার শরীর কাঁপছে। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই এক যুবক আমাদের বাড়িতে ঢুকে পড়ে। সেই সময় আমি সন্ধ্যাবাতি দিচ্ছিলাম। গেটের আওয়াজ শুনতেই জানতে চাই, কে এসেছে?সেই যুবক বলে ‘কাকু’। এরপর সে আমার সামনে চলে আসে। আমি তার পরিচয় জানতে চেয়েছিলাম। সেই সময় অভিযুক্ত আমাকে এসে হুমকি দেয়, ‘সোনার চেন খুলে দে’, এরপর সে আমার গলা থেকে টান দিয়ে গলা থেকে চেন খুলে নেয়। চেন নিয়ে ওই যুবক পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে গ্রামের লোকজন ও প্রতিবেশীরা মহিলার বাড়িতে যান। ঘটনার সময় মহিলার স্বামী যোগেশচন্দ্র রায়ও বাড়িতে ছিলেন না। ২৫ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য প্রকাশচন্দ্র রায় বলেন, এই ঘটনায় আতঙ্ক হওয়ারই কথা। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নিশ্চয়ই প্রশাসন উপযুক্ত তদন্ত করে অভিযুক্তকে পাকড়াও করার ব্যবস্থা করবে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।